• ২০২৬ মার্চ ০৯, সোমবার, ১৪৩২ ফাল্গুন ২৫
  • সর্বশেষ আপডেট : ১১:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ধনবাড়ী বাজারে কুকুর জবাইয়ের ঘটনায় মামলা, তদন্তে প্রশাসন।

  • প্রকাশিত ১২:০৩ অপরাহ্ন সোমবার, মার্চ ০৯, ২০২৬
ধনবাড়ী বাজারে কুকুর জবাইয়ের ঘটনায় মামলা, তদন্তে প্রশাসন।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি। টাংগাইলে।

ধনবাড়ী বাজারে কুকুর জবাইয়ের ঘটনায় মামলা, তদন্তে প্রশাসন।

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী বাজারে কুকুর জবাইয়ের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূরজাহান আক্তার সাথী।


জানা যায়, পবিত্র রমজান মাসে ধনবাড়ী বাজার এলাকায় এমন ঘৃণিত ও অমানবিক কর্মকাণ্ডের অভিযোগ উঠলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি দ্রুত প্রশাসনের নজরে এলে ইউএনও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ ঘটনায় ধনবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে বাজারের আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে। ফুটেজের মাধ্যমে একজন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র রমজান মাসে এমন অনৈতিক ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ধনবাড়ী উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে। কারো কাছে যদি এ ঘটনার সঙ্গে সম্পর্কিত কোনো তথ্য, ছবি বা ভিডিও থাকে, তাহলে তা দ্রুত উপজেলা প্রশাসন বা ধনবাড়ী থানাকে জানিয়ে তদন্তে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের ঘটনা শুধু অনৈতিকই নয়, এটি জনস্বাস্থ্য ও সামাজিক মূল্যবোধের জন্যও হুমকি। তাই দ্রুত তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।


সর্বশেষ