• ২০২৬ মার্চ ১৭, মঙ্গলবার, ১৪৩২ চৈত্র ২
  • সর্বশেষ আপডেট : ০৩:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বিমান টিকেট সেলস ম্যানেজার থেকে অবৈধ শত কোটি টাকার মালিক-কাউছার!

  • প্রকাশিত ০৩:০৩ পূর্বাহ্ন মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
বিমান টিকেট সেলস ম্যানেজার থেকে অবৈধ শত কোটি টাকার মালিক-কাউছার!
File
মতিউল ইসলাম (মতি)

বিমান টিকেট সেলস ম্যানেজার থেকে অবৈধ শত কোটি টাকার মালিক-কাউছার!

একজন বিমান টিকেট সেলস ম্যানেজার শত কোটি টাকার মালিক, অবিশ্বাস মনে হলেও সত্য। যা শেয়াল মামার পাঠশালার গল্প কেউ হার মানিয়েছে। অনুসন্ধানে এমন এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। কক্সবাজারে কর্মরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট সেলস ম্যানেজার গোলাম কাউছারকে ঘিরে সম্প্রতি নানা অভিযোগ ও প্রশ্ন উঠে এসেছে। স্থানীয় সচেতন মহলের দাবি, রাজনৈতিক প্রভাব ও সুযোগকে কাজে লাগিয়ে তিনি অস্বাভাবিক হারে সম্পদ বৃদ্ধি করেছেন। এতে জনমনে তৈরি হয়েছে কৌতূহল এবং সন্দেহ।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্রের ছত্রছায়ায় গোলাম কাউছার টিকিট কালোবাজারিসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে স্বল্প সময়েই বিপুল অর্থ ও সম্পদের মালিক হয়েছেন। স্থানীয় সূত্রের দাবি, ওই চক্রের কয়েকজন আবার মোটা অংকের বিনিময়ে বিদেশে পদোন্নতি বা বদলি নেওয়ার চেষ্টা করছেন। অভিযোগকারীরা বলছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও গোয়েন্দা সংস্থার অগোচরে থেকেই গোলাম কাউছারের সম্পদ বাড়তে থাকে, যা নিয়ে প্রশ্নের শেষ নেই।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গাজীপুরে গোলাম কাউছার ও তার স্ত্রীর নামে প্রায় ১০ কাঠা জমি রয়েছে, যার বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা। এছাড়া ঢাকার মিরপুরের বানিয়াবাদ এলাকায় ৪ শতক জমি এবং উত্তরা হাজী ক্যাম্পের পাশে একটি প্লটের মালিকানা সম্পর্কেও তথ্য পাওয়া গেছে। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা। শুধু তাই নয়, তার গ্রামের বাড়িতেও প্রায় ২০ কোটি টাকার সম্পদের তথ্য মিলেছে। স্থানীয় সূত্রের দাবি, তার নামে ও বেনামে শত শত কোটি টাকার সম্পদ থাকতে পারে, যার অনুসন্ধান এখনও চলছে।

এই বিষয়ে গোলাম কাউছারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার নামে কোনো বাড়তি সম্পদ নেই।” তবে অনুসন্ধানে পাওয়া তথ্যের সঙ্গে তার বক্তব্যের মিল পাওয়া যায়নি, যা প্রশ্ন ও সন্দেহ আরও জোরালো করছে।

সচেতন নাগরিকদের প্রশ্ন? একজন টিকিট সেলস ম্যানেজার কীভাবে অল্প সময়ে এত সম্পদের মালিক হলেন? অভিযোগগুলো যদি সত্য হয়, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে দুর্নীতি দমন কমিশনের উচিত এসব অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা। স্বাধীন দেশের সচেতন জনগণ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ