• ২০২৬ Jun ২১, রবিবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ০৩:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মধুপুরে আদিবাসী গারো পরিবারের বসতবাড়ি উচ্ছেদ।

  • প্রকাশিত ০৩:০৬ অপরাহ্ন রবিবার, Jun ২১, ২০২৬
মধুপুরে আদিবাসী গারো পরিবারের বসতবাড়ি উচ্ছেদ।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

টাঙ্গাইলের মধুপুর গড় এলাকার পূর্ব ধারাটি কালাপাহাড়ে আদিবাসী গারো পরিবারের বসতবাড়ি উচ্ছেদকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কয়েকটি আদিবাসী গারো পরিবার সরকারি বনভূমিতে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিল। এ অবস্থায় বাংলাদেশ বন বিভাগ-এর উদ্যোগে ৯ মার্চ দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর রাবার এস্টেটের বাগান ব্যবস্থাপক আমান উল্লাহ আমান।

বন বিভাগের কর্মকর্তারা জানান, সরকারি বনভূমিতে অবৈধভাবে বসতবাড়ি নির্মাণের কারণে নিয়ম অনুযায়ী এসব স্থাপনা অপসারণ করা হয়েছে। অভিযানের সময় বন বিভাগের লোকজন বসতবাড়িগুলো ভেঙে সরিয়ে দেয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

অন্যদিকে ক্ষতিগ্রস্ত আদিবাসী গারো পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, তারা বহু বছর ধরে ওই এলাকায় বসবাস করে আসছেন। কিন্তু বসতবাড়ি সরিয়ে নিতে বন বিভাগ থেকে তাদের কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি। হঠাৎ করে এসে উচ্ছেদ অভিযান চালানোয় তারা বিপাকে পড়েছেন এবং অনেক পরিবার খোলা আকাশের নিচে পড়ে গেছে।

ভুক্তভোগীরা আরও জানান, তাদের মধ্যে অনেকেই দিনমজুর ও কৃষিকাজের ওপর নির্ভরশীল। বসতবাড়ি ভেঙে দেওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। তারা বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি বনভূমি দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন।


সর্বশেষ