• ২০২৬ মার্চ ২১, শনিবার, ১৪৩২ চৈত্র ৬
  • সর্বশেষ আপডেট : ১১:০৩ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ঘাটাইলে ১৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।

  • প্রকাশিত ১২:০৩ পূর্বাহ্ন শনিবার, মার্চ ২১, ২০২৬
ঘাটাইলে ১৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

ঘাটাইলে ১৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (গতকাল) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— দেওপাড়া ইউনিয়নের গান্ধি এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে মোঃ আব্দুল্লাহ (৪১) এবং লক্ষিন্দর ইউনিয়নের আকন্দের বাইদ এলাকার আব্দুস সালামের ছেলে মোঃ সোহাগ (১৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেওপাড়া ইউনিয়নের গান্ধি এলাকায় মোঃ আব্দুল্লাহর বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে দেহে পরিহিত লুঙ্গির নিচে থাকা হাফপ্যান্টের ডান পকেট থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘাটাইল ধলাপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করেন।

অন্যদিকে, লক্ষিন্দর ইউনিয়নের ইটপাঞ্চাল বাজার এলাকায় মামুন অ্যান্ড ট্রেইলার্সের সামনে কাঁচা রাস্তায় স্থানীয়দের সহযোগিতায় মোঃ সোহাগকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ট্রাউজারের পকেট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। খবর পেয়ে সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকছেদুর রহমান জানান, মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ