• ২০২৬ মার্চ ২৬, বৃহস্পতিবার, ১৪৩২ চৈত্র ১২
  • সর্বশেষ আপডেট : ০৩:০৩ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে টাংগাইলের ভূয়াপুরে শ্রদ্ধাঞ্জলি।

  • প্রকাশিত ০৩:০৩ অপরাহ্ন বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে টাংগাইলের ভূয়াপুরে শ্রদ্ধাঞ্জলি।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে টাংগাইলের ভূয়াপুরে শ্রদ্ধাঞ্জলি।

ভূয়াপুর (টাঙ্গাইল) | ২৬ মার্চ ২০২৬।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলা স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসটির সূচনায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী, টাঙ্গাইল-২ (গোপালপুর ও ভূয়াপুর) আসনের মাননীয় সংসদ সদস্য (এমপি) এডভোকেট মোঃ আব্দুস সালাম পিন্টু। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ একে একে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। পুরো এলাকা দেশপ্রেমের চেতনায় মুখর হয়ে ওঠে।

শ্রদ্ধা নিবেদন শেষে গোপালপুর ও ভূয়াপুর উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও উপাসনার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়, যা স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।


সর্বশেষ