• ২০২৬ মার্চ ৩১, মঙ্গলবার, ১৪৩২ চৈত্র ১৭
  • সর্বশেষ আপডেট : ০৭:০৩ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

টাংগাইলের সখীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, ছেলের নিখোঁজে রহস্য ঘনীভূত।

  • প্রকাশিত ০৭:০৩ অপরাহ্ন মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
টাংগাইলের সখীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, ছেলের নিখোঁজে রহস্য ঘনীভূত।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

সখীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, ছেলের নিখোঁজে রহস্য ঘনীভূত।

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া পশ্চিম পাড়া এলাকায় মুক্তা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মুক্তা বেগম ওই এলাকার কাতার প্রবাসী আলহাজ্ব মিয়ার স্ত্রী। ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় চাঞ্চল্য ও নানা জল্পনা-কল্পনা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর থেকেই নিহতের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার এই রহস্যজনক নিখোঁজ হওয়া ঘটনাটিকে আরও জটিল করে তুলেছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

খবর পেয়ে সখীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, কী কারণে বা কীভাবে এই মৃত্যুর ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নিখোঁজ ছেলেসহ ঘটনার প্রতিটি দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের আশা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে এমন মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোক, আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।


সর্বশেষ