• ২০২৬ এপ্রিল ১৪, মঙ্গলবার, ১৪৩২ চৈত্র ৩০
  • সর্বশেষ আপডেট : ০২:০৪ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বাংলা নববর্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা জানালেন : কয়েস লোদী

  • প্রকাশিত ০২:০৪ পূর্বাহ্ন মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
বাংলা নববর্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা জানালেন : কয়েস লোদী
time bangla
সিলেট অফিস :

বাংলা নববর্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর- সিলেট সিটি কর্পোরেশন ও মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষের পবিত্র ও আনন্দঘন এই মুহূর্তে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। নতুন বছরের আগমনী বার্তা আমাদের জীবনে নিয়ে আসুক নতুন আশার আলো, নতুন স্বপ্নের দিগন্ত এবং এগিয়ে যাওয়ার অদম্য সাহস।

বিদায়ী বছরের সকল দুঃখ-বেদনা, ব্যর্থতা ও হতাশাকে পেছনে ফেলে আমরা যেন নতুন উদ্যমে, নতুন প্রত্যয়ে সামনে এগিয়ে যেতে পারি—এই প্রত্যাশা ব্যক্ত করছি। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক পরিমণ্ডল হোক আরও সুন্দর, আরও মানবিক ও আরও সমৃদ্ধ।

বাংলা নববর্ষ কেবল একটি উৎসব নয়, এটি আমাদের হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক গৌরবময় প্রতিচ্ছবি। এই দিনটি আমাদেরকে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধে আবদ্ধ করে। আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে একসাথে এই উৎসব পালন করি।


সর্বশেষ