• ২০২৬ এপ্রিল ২১, মঙ্গলবার, ১৪৩৩ বৈশাখ ৭
  • সর্বশেষ আপডেট : ০২:০৪ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের ল

  • প্রকাশিত ০৩:০৪ পূর্বাহ্ন মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের ল
File
জসিম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা সিলেট।

জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের 

উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী 

গোয়াইনঘাট,জৈন্তাপুর প্রতিনিধি ঃ সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধন করলেন সিলেট ৪ আসনের এমপি  শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহযোগিতা এবং জেলা সিভিল সার্জন অফিসের তত্বাবধানে আয়োজিত ২০ এপ্রিল সোমবার চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের হাম-রুবেলা টিকাদান কর্মসূচি একটি জন গুরুত্ব পূর্ণ উদ্যোগ, যা শিশুদের বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করবে। হাম ও রুবেলা জনিত করনে আর যেন কোন শিশু মৃত্যু বরন না করে স্বাস্থ মন্ত্রণালয় দেশ ব্যাপি এ ধরনের কর্মসূচী চালিয়ে যাচ্ছে। কোন শিশু যেন এটিকা থেকে বাদ না পড়ে সেজন্য স্থানীয় কতৃপক্ষকে সতর্ক থাকার পরামর্শ দেন।

জৈন্তাপুর উপজেলায় এই কর্মসূচির আওতায় ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী  প্রায় ২৭ হাজারের বেশি শিশুকে টিকা প্রধানের জন্য একটি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ১২১টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হারিস উদ্দিন আহমদের সভাপতিতে হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলার সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাধক আব্দুল হাফিজ, জেলা বিএনপির উপদেষ্টা এবিএম জাকারিয়া  সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

সর্বশেষ