• ২০২৬ এপ্রিল ২৩, বৃহস্পতিবার, ১৪৩৩ বৈশাখ ১০
  • সর্বশেষ আপডেট : ০২:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

গাইবান্ধায় বাবার মজুত করা ডিজেলে ডুবে নিজ সন্তানের মৃত্যু।

  • প্রকাশিত ০২:০৪ অপরাহ্ন বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
গাইবান্ধায় বাবার মজুত করা ডিজেলে ডুবে নিজ সন্তানের মৃত্যু।
file
হাসিনুর রহমান হাসু। টাইম বাংলা নিউজ ডেস্ক।

গাইবান্ধায় বাবার মজুত করা ডিজেলে ডুবে নিজ সন্তানের মৃত্যু।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বসতবাড়িতে মজুত রাখা ডিজেলের ড্রামে পড়ে আরাফ প্রামাণিক (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের বাসিন্দা ট্রাক মালিক আশিকুর রহমান বাবু প্রামাণিক তার বাড়ির বারান্দায় অর্ধকাটা একটি ড্রামে প্রায় ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করে রেখেছিলেন, যা তিনি ট্রাকের জ্বালানি হিসেবে ব্যবহার করতেন।

মঙ্গলবার বিকেলে শিশু আরাফ বাড়ির বারান্দায় খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে ওই খোলা ড্রামের ভেতরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে আশঙ্কাজনক অবস্থায় রংপুরে পাঠান।


পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ কর্তব্যরত চিকিৎসকরা রাতভর চেষ্টা চালিয়েও তাকে বাঁচাতে পারেননি।


এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অসচেতনভাবে বিপজ্জনক পদার্থ সংরক্ষণের ফলে এমন দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহল বলছে, বাসাবাড়িতে জ্বালানি বা ঝুঁকিপূর্ণ কোনো বস্তু খোলা বা অরক্ষিত অবস্থায় না রেখে নিরাপদভাবে সংরক্ষণ করা জরুরি, বিশেষ করে যেখানে শিশুরা থাকে।


সর্বশেষ