• ২০২৬ সেপ্টেম্বর ০১, মঙ্গলবার, ১৪৩৩ ভাদ্র ১৬
  • সর্বশেষ আপডেট : ১২:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

আদমদীঘি উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত ১২:০৯ পূর্বাহ্ন মঙ্গলবার, সেপ্টেম্বর ০১, ২০২৬
আদমদীঘি উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
File
সাবিক উমর ঢাকা

আদমদীঘি উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত


বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আমীর হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের আমীর জনাব খ. ম. আব্দুর রাকিব, বগুড়া জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক লতিফ ইব্রাহিম জিন্নাহ এবং প্রচার ও মিডিয়া সম্পাদক নূর মোহাম্মাদ আবু তাহের।

সম্মেলনে বক্তারা সংগঠনের আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা, নৈতিকতা, দায়িত্বশীলতা এবং দেশ ও জনগণের কল্যাণে রুকনদের কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। তারা ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, মানবকল্যাণমূলক কার্যক্রম জোরদার এবং সাংগঠনিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।

রুকন সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিট থেকে প্রায় দুই শতাধিক পুরুষ ও মহিলা রুকন অংশগ্রহণ করেন। সম্মেলনটি উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়।

সর্বশেষ