• ২০২৬ Jul ২১, মঙ্গলবার, ১৪৩৩ শ্রাবণ ৬
  • সর্বশেষ আপডেট : ১১:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

টাইম বাংলা নিউজের সাংবাদিকদের নিয়ে কর্মশালা আয়োজনে আমিনবাজার অফিসে জরুরি বৈঠক**

  • প্রকাশিত ১১:০৭ অপরাহ্ন মঙ্গলবার, Jul ২১, ২০২৬
টাইম বাংলা নিউজের সাংবাদিকদের নিয়ে কর্মশালা আয়োজনে আমিনবাজার অফিসে  জরুরি বৈঠক**
টাইম বাংলা নিউজের সাংবাদিকদের নিয়ে কর্মশালা আয়োজনে বৈঠক
সাইদুজ্জামান সেলিমঃ ঢাকা উত্তর ও দক্ষিণ ব্যুরো চিফ

 দেশব্যাপী কর্মরত 'টাইম বাংলা নিউজ'-এর সকল সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের লক্ষ্যে একটি বিশেষ কর্মশালা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মশালার পরিকল্পনা ও প্রস্তুতি বিষয়ে আলোচনা করতে আজ আমিনবাজার নৌ-পুলিশ স্টেশন সংলগ্ন পত্রিকাটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন 'টাইম বাংলা নিউজ'-এর চিফ এডিটর ও সহ-সম্পাদক মোশাররফ হোসেন লিটন।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর ও দক্ষিণ ব্যুরো চিফ সাইদুজ্জামান সেলিম এবং সাভার থানা প্রতিনিধি ফজলে এলাহি সুমন।

বৈঠকে কর্মশালা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চিফ এডিটর মোশাররফ হোসেন লিটন বলেন, "বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ ও দ্রুত সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের প্রযুক্তিগত জ্ঞান ও অনুসন্ধানী দক্ষতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। আমাদের সকল সংবাদকর্মীকে আরও দক্ষ ও আধুনিক করে গড়ে তুলতেই এই কর্মশালা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।"

খুব শীঘ্রই সম্পাদক মহোদয়ের সাথে পরামর্শ করে  কর্মশালার তারিখ ও স্থান চূড়ান্ত করে সকল জেলা ও উপজেলা প্রতিনিধিদের জানিয়ে দেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়।


সর্বশেষ