• ২০২৬ সেপ্টেম্বর ১০, বৃহস্পতিবার, ১৪৩৩ ভাদ্র ২৬
  • সর্বশেষ আপডেট : ০৫:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস বদলী

  • প্রকাশিত ০৫:০৯ অপরাহ্ন বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
সিলেট পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস বদলী
সরকার নিবন্ধিত ১৫ নং অনলাইন নিউজ পোর্টাল
সিলেট অফিস :

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে বদলী করা হয়েছে। 

মঙ্গলবার (২১ জুলাই) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জে ডিআইজি হিসেবে বদলী করা হয়েছে।

একই আদেশে, আরও ৩জন কমিশনারকে বদলী করা হয়। বদলীকৃতরা হলেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে সিআইডির ডিআইজি, খুলনা মেট্টোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি এবং ঢাকার পুলিশ অধিদপ্তর ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে বদলী করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৮-৬-২০২৬ খ্রি. তারিখের ৪৪.০০.০০০০.০৩৮.১৯.০০৯২.২৫-২৪০ নম্বর স্মারকে জারীকৃত প্রজ্ঞাপনে ক্রমিক-৬ এ বর্ণিত ঢাকা সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে ডিআইজি (এএফডিএন) এর কার্যালয়, এপিবিএনে বদলির আদেশ বাতিল করা হলো।


জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

 

সর্বশেষ