• ২০২৬ Jul ২৯, বুধবার, ১৪৩৩ শ্রাবণ ১৪
  • সর্বশেষ আপডেট : ০৭:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

লক্ষ্মীপুরে তিনটি রকেট ওয়ারহেড উদ্ধার

  • প্রকাশিত ০৭:০৭ অপরাহ্ন বুধবার, Jul ২৯, ২০২৬
লক্ষ্মীপুরে তিনটি রকেট ওয়ারহেড উদ্ধার
File
শ্রেষ্ঠ মজুমদার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরে তিনটি রকেট ওয়ারহেড উদ্ধার


লক্ষ্মীপুর ‎জেলা প্রতিনিধি : ‎লক্ষ্মীপুরের রামগতিতে পৌরসভার সাপ্লাই পানির লাইন খননকাজের সময় তিনটি পুরোনো ও সন্দেহজনক ধাতব বস্তু উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বস্তুগুলো দেখতে রকেট সদৃশ বা পুরোনো শক্তিশালী বোমা হতে পারে বলে স্থানীয়দের ধারণা, যা নিয়ে পুরো এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আ স ম আব্দুর রব সরকারি কলেজের পেছনের সমবায় টিএনটি রোড এলাকায় পৌরসভার পানির সাপ্লাই লাইনের জন্য মাটি খননের কাজ চলছিল। খনন চলাকালে শ্রমিকরা মাটির প্রায় ৩-৪ ফুট নিচ থেকে তিনটি ধাতব বস্তু দেখতে পান। বস্তুগুলোর আকৃতি ও ধরন দেখে সন্দেহ হলে শ্রমিকরা সঙ্গে সঙ্গে স্থানটিতে খননকাজ বন্ধ করে দেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা র্ঘটনাস্থলে ভিড় জমায়।


‎সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিরাপত্তার স্বার্থে এলাকাটিতে বিশেষ নজরদারি ও কর্ডন জারি করে। বস্তুগুলো কি সত্যি অবিস্ফোরিত রকেট লঞ্চার, বোমা নাকি অন্য কোনো পুরোনো ধাতব সামগ্রী তা নিশ্চিত হতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‎বিষয়টি নিশ্চিত করে রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, প্রাথমিকভাবে উদ্ধারকৃত বস্তুগুলোকে রকেট ওয়ারহেড সদৃশ বলে মনে হচ্ছে। তবে এগুলো আসলেই বোমা নাকি অন্য কিছু, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা বোম ডিসপোজাল টিমকে খবর দিয়েছি। বিশেষজ্ঞ দল এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর বিস্তারিত নিশ্চিত করা যাবে। বর্তমানে ঘটনাস্থল পুলিশের সুরক্ষায় রয়েছে এবং জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ