• ২০২৬ অগাস্ট ০৪, মঙ্গলবার, ১৪৩৩ শ্রাবণ ১৯
  • সর্বশেষ আপডেট : ০২:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

প্রবাসী অসুস্থ স্বামীকে গভীর রাতে স্ত্রী- রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ, সাথে নিয়ে গেছে জমানো টাকা।এলাকায় চাঞ্চল্য।

  • প্রকাশিত ০২:০৮ পূর্বাহ্ন মঙ্গলবার, অগাস্ট ০৪, ২০২৬
প্রবাসী অসুস্থ স্বামীকে গভীর রাতে স্ত্রী- রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ, সাথে নিয়ে গেছে জমানো টাকা।এলাকায় চাঞ্চল্য।
File
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি টাংগাইল।

প্রবাসী অসুস্থ স্বামীকে গভীর রাতে স্ত্রী- রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ, সাথে নিয়ে গেছে জমানো টাকা।এলাকায় চাঞ্চল্য।

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা এলাকায় টানা অসুস্থতায় ভোগা এক ব্যক্তিকে গভীর রাতে জনশূন্য সড়কে ফেলে রেখে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার (১ আগস্ট) গভীর রাতে।

অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী জামাল উদ্দিন (৪৯) দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন। স্থানীয়দের দাবি, গভীর রাতে তার স্ত্রী ও সন্তানরা তাকে পৈতৃক ভিটার পাশের একটি নির্জন সড়কে রেখে চলে যান। বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান এবং এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।

স্থানীয়দের ভাষ্য, অসুস্থ ও অসহায় একজন মানুষকে এভাবে ফেলে রেখে যাওয়ার ঘটনা অত্যন্ত মানবিকতাবিরোধী। তাদের দাবি, পরিবারের সদস্যদের কাছ থেকে এমন আচরণে এলাকাবাসী মর্মাহত হয়েছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জামাল উদ্দিনের সাবেক স্ত্রী। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় এবং ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে সত্যতা যাচাইয়ের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, অভিযোগ ও পাল্টা বক্তব্য থাকায় সংশ্লিষ্ট প্রশাসনের তদন্তের পরই ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

সর্বশেষ