সাইদুজ্জামান সেলিমঃ ঢাকা উত্তর ও দক্ষিণ ব্যুরো চিফ
ঢাকা, ৫ আগস্ট ২০২৬: রাজধানীর বাংলামোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্র অডিটোরিয়ামে আজ এটমি বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী (Day-long) সেমিনার অনুষ্ঠিত চলছে, কোরিয়া থেকে কোম্পানির প্রতিনিধি এসেছেন EUHENA PARK । এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত উদ্যোক্তা, ব্যবসায়ী, পেশাজীবী ও এটমি ব্যবহারকারীরা অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তারা দক্ষিণ কোরিয়াভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান Atomy Co., Ltd.-এর ব্যবসায়িক দর্শন, উচ্চমানের পণ্য, আন্তর্জাতিক কার্যক্রম এবং বাংলাদেশের সম্ভাব্য কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
দক্ষিণ কোরিয়ার চুংচেংনাম-ডো প্রদেশের গংজু-সি (Gongju-si)-তে অবস্থিত অ্যাটোমি ২০০৯ সালে হান-গিল পার্ক (Han-Gill Park) কর্তৃক প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় (Atomy Park) অবস্থিত 2148-21, Baekjemunhwa-ro, Gongju-si, Chungcheongnam-do, Republic of Korea। বিশ্বব্যাপী সাশ্রয়ী মূল্যে উচ্চমানের প্রসাধনী, স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী এবং গৃহস্থালির বিভিন্ন পণ্য সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক অঙ্গনে একটি সুপরিচিত বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে।
সেমিনারে জানানো হয়, ২০২৬ সালে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে অ্যাটোমি বাংলাদেশ। সংশ্লিষ্টদের মতে, প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হলে দেশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে এবং উদ্যোক্তা তৈরির নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।
আয়োজকদের দাবি, আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার আগেই বাংলাদেশে ১০ লক্ষেরও বেশি এটমি ব্যবহারকারী রয়েছেন। তারা বর্তমানে বিদেশ থেকে অতিরিক্ত পরিবহন ব্যয় বহন করে বিভিন্ন এটমি পণ্য সংগ্রহ ও ব্যবহার করছেন। স্থানীয়ভাবে কার্যক্রম শুরু হলে এসব পণ্য সহজলভ্য হওয়ার পাশাপাশি ভোক্তাদের ব্যয়ও কমবে বলে আশা করা হচ্ছে।
সেমিনারে অংশগ্রহণকারী অনেকেই মত প্রকাশ করেন, আন্তর্জাতিক মানের পণ্য, উদ্যোক্তা উন্নয়ন এবং সম্ভাব্য বিনিয়োগের মাধ্যমে অ্যাটোমি বাংলাদেশের অর্থনীতি ও কর্মসংস্থান খাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
#হ্যাশট্যাগ:
#AtomyBangladesh #Atomy #OneDaySeminar #Bangladesh #Business #Entrepreneurship #Employment #SouthKorea #Dhaka #WorldLiteratureCenter #TimeBanglaNews
মতামত দিন