জৈন্তাপুরে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
:: সিলেটের জৈন্তাপুর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিক উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ১১দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
৫ আগষ্ট বুধবার বিকাল ৩টায় উপজেলা সদরের বটতলায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম কিবরিয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পেশাজীবি পরিষদের সহ-সভাপতি ডাঃ মোঃ জাকারিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মামুনুর রশীদ, সাবেক আমীর মাওলানা নাজমুল ইসলাম। উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা রফিক আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদের সদস্য ডাঃ আব্দুল হাদি, উপজেলা খেলাফত মজলিসে সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান, সেক্রেটারী মাওলানা আবু বক্কর, বিডিপির সভাপতি শামীম আহমদ, উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি আলতাফুর রহমান, উলামা পরিষদের সভাপতি হাফিজ মাওলানা সামছুজ্জামান, উপজেলা যুব বিভাগের সভাপতি নাজিম আহমদ, উপজেলা ছাত্রশিবিরে সভাপতি সিদ্দিকুর রহমান, সেক্রেটারী মহিউদ্দিন, উপজেলা ছাত্রশক্তির সমন্বয়ক ফয়সল আহমদ প্রমুখ।
মতামত দিন