• ২০২৬ অগাস্ট ১০, সোমবার, ১৪৩৩ শ্রাবণ ২৬
  • সর্বশেষ আপডেট : ১১:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দেশে ফেরার চেষ্টা করলে সাধারণ মানুষই প্রতিরোধ গড়ে তুলবে

  • প্রকাশিত ১১:০৮ পূর্বাহ্ন সোমবার, অগাস্ট ১০, ২০২৬
দেশে ফেরার চেষ্টা করলে সাধারণ মানুষই প্রতিরোধ গড়ে তুলবে
টাইম বাংলা নিউজ
রুহুল আমিন, দিনাজপুর জেলা প্রতিনিধি

স্বৈরাচারী কায়দায় কেউ দেশে ফেরার চেষ্টা করলে কিংবা সাধারণ মানুষকে উসকানি দেওয়ার চেষ্টা করলে জনগণই তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে সাড়ে ৩৩ কোটি টাকা ব্যয়ে ফোরলেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, হিলি স্থলবন্দরকে ঘিরে বাণিজ্যিক কার্যক্রম আরও সম্প্রসারণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। দীর্ঘদিন ধরে সড়কটি নিয়ে যে ভোগান্তি ছিল, নির্মাণকাজ শেষ হলে তা অনেকটাই কমবে। পাশাপাশি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমও আরও গতিশীল হবে।

তিনি আরও বলেন, হিলি রেলস্টেশনের কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার উদ্যোগ নেওয়া হবে। এতে পণ্য ওঠানামাসহ রেলপথে বিভিন্ন কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে। এসব উন্নয়ন কর্মকাণ্ডে সবসময় জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের দিনাজপুরের প্রধান নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বর মাসে সাড়ে ৩৩ কোটি টাকা ব্যয়ে হিলি স্থলবন্দরের সোয়া দুই কিলোমিটার ফোরলেন সড়কের নির্মাণকাজ শুরু হয়। তবে ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতায় কাজটি দীর্ঘদিন বন্ধ ছিল। পরে জটিলতা নিরসন হওয়ায় বর্তমান সরকারের সময়ে পুনরায় সড়কটির নির্মাণকাজ শুরু হলো।

সর্বশেষ