• ২০২৬ নভেম্বর ১৪, শনিবার, ১৪৩৩ কার্তিক ৩০
  • সর্বশেষ আপডেট : ০১:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মেহেরপুরে শেখ মুজিবের প্রতিকৃতি পুনঃস্থাপন!

  • প্রকাশিত ০১:১১ অপরাহ্ন শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
মেহেরপুরে শেখ মুজিবের প্রতিকৃতি পুনঃস্থাপন!
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


মেহেরপুরে শেখ মুজিবের প্রতিকৃতি পুনঃস্থাপন!

১৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ এএম

মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ ভবন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুনরায় স্থাপনের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে কোনো এক সময় সরকারি ভবন দুটিতে এসব প্রতিকৃতি স্থাপন করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কয়েকজন ব্যক্তি প্রতিকৃতিগুলো সরিয়ে ফেলেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় প্রতিকৃতি স্থাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে আলোড়ন সৃষ্টি হয়। পরে সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রতিকৃতি দৃশ্যমান ছিল। পরবর্তীতে আবার সরিয়ে ফেলা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাংনী উপজেলা পরিষদ ভবন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এর আগে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করা ছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রতিকৃতিগুলো ভেঙে ফেলা হয়। দীর্ঘ সময় পর শুক্রবার দিবাগত রাতে নতুন করে সেখানে প্রতিকৃতি স্থাপন করা হয়। 

রাজনৈতিক বিশ্লেষণ পরিষেবা

তবে রাতের আঁধারে কারা, কী উদ্দেশ্যে এবং কার উদ্যোগে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা দুটিতে প্রতিকৃতি স্থাপন করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। প্রতিকৃতি স্থাপনের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীদের ফেসবুক অ্যাকাউন্টে প্রতিকৃতি স্থাপনের ভিডিও ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কয়েকজন ব্যক্তি প্রতিকৃতিগুলো সরিয়ে ফেলেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে, সরকারি গুরুত্বপূর্ণ দুটি স্থাপনায় রাতের আঁধারে প্রতিকৃতি স্থাপন এবং পরে তা সরিয়ে ফেলার ঘটনার বিষয়ে উপজেলা প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ