২০২৬ সালের নিন্ম মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশের পর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাসফিয়া রিফাহ রিমা। তিনি এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ অর্জন করে নবাবগঞ্জ উপজেলার মধ্যে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন।
তাসফিয়া রিফাহ রিমা দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার শওগুন খোলা গ্রামের বাসিন্দা। তার বাবা মোঃ রুহুল আমীন। মেয়ের এমন অসাধারণ ফলাফলে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
তার এই সাফল্যে গর্বিত এলাকাবাসী। তারা তাসফিয়া রিফাহ রিমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাকে অভিনন্দন জানিয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, তাসফিয়া রিফাহ রিমা ভবিষ্যতেও তার মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে পরিবার, নিজ এলাকা এবং দেশের জন্য সুনাম বয়ে আনবেন।
ঠিকানা: শওগুন খোলা, নবাবগঞ্জ উপজেলা, দিনাজপুর।
মতামত দিন