১টি প্রাইভেট কার সহ ৫০ কেজি গাঁজা উদ্ধার
অদ্য ১৭/০৮/২০২৬খ্রি. ১৬.৩০ ঘটিকায় এসআই মোঃ সাদ্দাম হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানাধীন ৩নং জোরারগঞ্জ ইউপিস্থ ৮নং ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় বেঁদেপাড়া সাকিনে অবস্থিত আরসিএল ফিল্ড এর রাস্তার উপর হতে একটি সিলভার রংয়ের প্রাইভেটকার যাহার রেজিষ্ট্রেশন নং- চট্ট মেট্টো-গ-১২-৯৯৬৪ যোগে পরিবহনকালে প্লাস্টিকের ৩টি বস্তায় মোট ২৫টি পোটলা গাঁজা। প্রতি পোটলায় ২ কেজি করে মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করেন। অভিযান পরিচালনাকালে অজ্ঞাতনামা ৩/৪ জন আসামী পালিয়ে যায়। মামলা রুজু প্রক্রিয়াধীন।
জোরারগঞ্জ থানা, চট্টগ্রাম।
তারিখ-১৭/০৮/২০২৬খ্রি.
কামরুজ্জামান সুমন বিশেষ প্রতিনিধি টাইম বাংলা নিউজ
মতামত দিন