• ২০২৬ সেপ্টেম্বর ০৬, রবিবার, ১৪৩৩ ভাদ্র ২২
  • সর্বশেষ আপডেট : ০৩:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

*‘নো গ্যাস, নো বিল; নো সার্ভি স, নো ট্যাক্স’—রুমিন ফারহানা।*

  • প্রকাশিত ০৩:০৯ অপরাহ্ন রবিবার, সেপ্টেম্বর ০৬, ২০২৬
*‘নো গ্যাস, নো বিল; নো সার্ভি স, নো ট্যাক্স’—রুমিন ফারহানা।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

*‘নো গ্যাস, নো বিল; নো সার্ভি স, নো ট্যাক্স’—রুমিন ফারহানা।* 


গ্যাস-বিদ্যুৎ সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে সরকারের প্রতি তীব্র প্রশ্ন ছুড়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তাঁর সরাসরি বক্তব্য—"সেবা যদি না মেলে, তাহলে সেই সেবার নামে বিল ও কর আদায় কেন?"

শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে রুমিন ফারহানা লেখেন, ‘No gas, no bill; No service, no tax’। বাংলায় যার অর্থ—গ্যাস না থাকলে বিল নয়, সেবা না থাকলে কর নয়।

গ্যাস ও বিদ্যুতের সংকট নিয়ে এর আগেও জাতীয় সংসদে সরব হয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে দেশের চলমান সরবরাহ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই সংসদ সদস্য।

সংসদে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে মানুষের ভোগান্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে কখন আসে, আর কখন চলে যায়—তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। সাধারণ মানুষের অভিজ্ঞতাকে তুলে ধরে তিনি বলেন, ‘টুকু আসে, টুকু যায়’—কখন আসে, কতক্ষণ থাকে, সেটিও মানুষ বুঝতে পারে না।

রুমিনের বক্তব্যে উঠে আসে নাগরিক অধিকার ও রাষ্ট্রীয় সেবার দায়বদ্ধতার প্রশ্নও। তাঁর অবস্থান, জনগণের কাছ থেকে নিয়মিত বিল ও কর নেওয়া হলে বিনিময়ে কাঙ্ক্ষিত সেবাও নিশ্চিত করতে হবে।

গ্যাস-বিদ্যুতের অনিশ্চিত সরবরাহ নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশের পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক লাইনের পোস্টে একই প্রশ্ন আরও স্পষ্টভাবে সামনে আনলেন রুমিন—সেবা নেই, তাহলে বিল-কর কেন?

সর্বশেষ