দিনাজপুরের চিরিরবন্দরে সার সরবরাহ ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে বিসিআইসি ও বিএডিসির সার ডিলার, কৃষি কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংসদ সদস্য ও সরকারদলীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন। তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন।
সভায় কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করা, নির্ধারিত নিয়মে সার বিতরণ এবং বাজারে কৃত্রিম সংকট বা অনিয়ম রোধে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি সার ডিলাররাও তাদের মতামত তুলে ধরেন।
মতামত দিন