• ২০২৬ নভেম্বর ০৩, মঙ্গলবার, ১৪৩৩ কার্তিক ১৯
  • সর্বশেষ আপডেট : ১১:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

তেঁতুলিয়ায় রাস্তার শোল্ডারে জমে থাকা পাথর ও বালি অপসারণে মতবিনিময় সভা

  • প্রকাশিত ১১:১১ পূর্বাহ্ন মঙ্গলবার, নভেম্বর ০৩, ২০২৬
তেঁতুলিয়ায় রাস্তার শোল্ডারে জমে থাকা পাথর ও বালি অপসারণে মতবিনিময় সভা
File
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় রাস্তার শোল্ডারে (পার্শ্ববর্তী অংশে) জমে থাকা পাথর ও বালি অপসারণের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ৭টায় ভজনপুর বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন তেঁতুলিয়া উপজেলা পাথর বালি লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সামনে ভজনপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ভজনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মসলিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনোয়ার হোসাইন। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, তেঁতুলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুর রহমান, উপজেলা পাথর-বালু সরবরাহকারী সমিতির সভাপতি ও পাথর-বালু যৌথ ফেডারেশনের সাধারন সম্পাদক এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুল হাসান লাবু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মোশারফ হোসেন, অ্যাডভোকেট আহসান হাবীব সরকারসহ আরও অনেকে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, রাস্তার দুই পাশে পাথর-বালি স্তূপ করে লোড-আনলোড করা যাবে না। রাস্তার উপর বালির স্তর সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই রাস্তার ওপর যেসব বালি রয়েছে, তা দ্রুত সময়ের মধ্যে অপসারণ করতে হবে। এছাড়া অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনও করা যাবে না।

সর্বশেষ