• ২০২৬ অক্টোবর ০৩, শনিবার, ১৪৩৩ আশ্বিন ১৮
  • সর্বশেষ আপডেট : ০৪:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ডিম-সবজির দামে ফের অস্বস্তি*

  • প্রকাশিত ০৯:১০ অপরাহ্ন শনিবার, অক্টোবর ০৩, ২০২৬
ডিম-সবজির দামে ফের অস্বস্তি*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

*ডিম-সবজির দামে ফের অস্বস্তি* 


 *ডজনে বেড়েছে ১০–১৫ টাকা, চড়া মাছ-মাংসও* ।

রাজধানীর বাজারে আবারও বেড়েছে নিত্যপণ্যের দাম। ফার্মের মুরগির ডিমের ডজন এখন ১৫৫ থেকে ১৬০ টাকা। কয়েক দিনের ব্যবধানে ডজনে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। পাশাপাশি অধিকাংশ সবজিও বিক্রি হচ্ছে বাড়তি দামে। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।

শুক্রবার সাভার, মিরপুর, মহাখালী ও উত্তর।বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি হালি ডিম বিক্রি হচ্ছে ৬০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের দাবি, মুরগির খাবার ও ওষুধের দাম, পরিবহন ব্যয় এবং বিদ্যুৎ সংকটে জেনারেটর ব্যবহারের খরচ বেড়েছে। গরম ও আর্দ্রতায় ডিম উৎপাদনও কিছুটা কমেছে।

সবজির মধ্যে পটোল ও ঢেঁড়স ৬০–৭০, কাঁকরোল ৮০, করলা ৯০–১০০, টমেটো ১০০–১৩০ এবং কাঁচা মরিচ ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুনের দাম জাতভেদে ৮০ থেকে ১৬০ টাকা।

পেঁয়াজের দামও কেজিতে ৫–১০ টাকা বেড়েছে। তবে পাইকারি বাজারে বৃহস্পতিবার কেজিতে প্রায় ৫ টাকা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

মাছের বাজারেও স্বস্তি নেই। রুই ৩৮০–৪৫০, কাতল ৪০০–৪৫০, বড় তেলাপিয়া ২৮০ এবং পাঙ্গাশ ২০০–২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চাষের চিংড়ি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১ হাজার ১০০ টাকা পর্যন্ত।

এদিকে ব্রয়লার মুরগি ১৮০–১৯০ এবং সোনালি মুরগি ৩০০–৩৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, একের পর এক নিত্যপণ্যের দাম বাড়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। বাজারসংশ্লিষ্টদের মতে, উৎপাদন ও পরিবহন ব্যয়ের পাশাপাশি অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে বাজার তদারকি আরও জোরদার করা প্রয়োজন।

সর্বশেষ