• ২০২৬ অক্টোবর ০৫, সোমবার, ১৪৩৩ আশ্বিন ২০
  • সর্বশেষ আপডেট : ০১:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মা'দক সেবনে শাজাহানপুরে যুবকের ৭ দিনের কারাদ'ণ্ড

  • প্রকাশিত ০২:১০ অপরাহ্ন সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
মা'দক সেবনে শাজাহানপুরে যুবকের ৭ দিনের কারাদ'ণ্ড
Time Bangla news
সাবিক উমর রাজশাহী

মা'দক সেবনে শাজাহানপুরে যুবকের ৭ দিনের কারাদ'ণ্ড


বগুড়ার শাজাহানপুরে মা'দকদ্রব্য সেবন করে জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে সুমন হোসেন (২৮) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ অক্টোবর) মাদলা ইউনিয়নের সুজাবাদ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌস উর্মি।

নিজের দোষ স্বীকার করায় সুমনকে এ দণ্ড দেওয়া হয়। অভিযানে প্রসিকিউশন দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার ‘ক’ অঞ্চলের পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল। ভবিষ্যতে এমন কর্মকাণ্ড করবেন না মর্মে সুমন মুচলেকা দেন।

সর্বশেষ