• ২০২৬ অক্টোবর ১৩, মঙ্গলবার, ১৪৩৩ আশ্বিন ২৮
  • সর্বশেষ আপডেট : ০৭:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

  • প্রকাশিত ০৮:১০ অপরাহ্ন মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়
Time Bangla news
সাবিক উমর

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়


বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা উত্তর পাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আবু বকর ছিদ্দিক।

সোমবার (১২ অক্টোবর,২০২৬) দুপুর ১.৩০ ঘটিকায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি ৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচন শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার জালশুকা উত্তর পাড়া উচ্চ বিদ্যালয় এর নিয়মিত ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬  মোঃ মাহবুবুল হোসেন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এর আগে গত ৬ অক্টোবর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সাধারণ ও সংরক্ষিত আসনে মো. আব্দুল মতিন, মো. আশরাফ আলী, মো. নুরনবী (বিদ্যুৎ), মো. মনজুর কামাল ও মোছা. মমতাজ বেগম নির্বাচিত হন।

নির্বাচনকে কেন্দ্র করে বিদ্যালয় ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় অভিভাবক ও সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন।

সর্বশেষ