• ২০২৬ অক্টোবর ১৭, শনিবার, ১৪৩৩ কার্তিক ২
  • সর্বশেষ আপডেট : ০৬:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নরসিংদী শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ওসি এ আর এম আল মামুন

  • প্রকাশিত ১০:১০ অপরাহ্ন শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
নরসিংদী শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ওসি এ আর এম আল মামুন
Time Bangla news
আক্তারুজ্জামান বাবু

নরসিংদী শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ওসি এ আর এম আল মামুন,



শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদী শহরের কয়েকটি পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলার শ্রেষ্ঠ ওসি এ আর এম আল মামুন।


পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। 


এ সময় পূজামণ্ডপের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং পূজার পরিবেশ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


এ ছাড়া আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিধিবিধান অনুযায়ী যেসব পূজামণ্ডপের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি, সেগুলোর রেজিস্ট্রেশন কার্যক্রমও তিনি নিজ দায়িত্বে সম্পন্ন করে দেন।


শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন এবং পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের তদারকি ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সর্বশেষ