দোয়ারাবাজারে পূজামণ্ডপ পরিদর্শন করেন ওলিউর রহমান,সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ওলিউর রহমান ওলি।
গত রাতে তিনি মঙ্গলপুরের শীব সংঘ পূজামণ্ডপ ও মহাদেব সংঘ পূজামণ্ডপ এবং পান্ডারগাঁওয়ের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বী ও পূজা আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে পূজামণ্ডপের সভাপতিরা সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাবরুল আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন হৃদয়, যুবদল নেতা রমজান আলী, সাধারণ সম্পাদক হবির আহমদ, যুবদল নেতা আলাউদ্দিন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আছদ্দর আলী, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, ইউপি যুবদলের সভাপতি আলী আফরান, যুবদল নেতা আব্দুর রহিম।
এছাড়া পূজামণ্ডপের সদস্য নিপেশ সূত্রধর, নিতাই সূত্রধর, রাজিব সূত্র, বাবুল মালাকার, পরিতুশ দাস, নিরু দাস, আজমান আলী, আকবর আলী, ফরিদ মিয়া, ফরিদ আহমেদ, সিরাজ মিয়া, আফিজ আলী, ছুরাব আলী, মর্তুজ আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পূজা আয়োজকরা ওলিউর রহমান ওলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে, চেয়ারম্যান পদপ্রার্থী ওলির পূজামণ্ডপ পরিদর্শনকে ঘিরে পান্ডারগাঁও ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও এলাকায় নির্বাচনী আমেজের পাশাপাশি ব্যাপক আলোচনা ও প্রশংসা চলছে।
মতামত দিন