• ২০২৬ অক্টোবর ২৬, সোমবার, ১৪৩৩ কার্তিক ১০
  • সর্বশেষ আপডেট : ১২:১০ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কালাইয়ে লক্ষ্মীপূজার মণ্ডপে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত ১২:১০ পূর্বাহ্ন সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
কালাইয়ে লক্ষ্মীপূজার মণ্ডপে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ
Time Bangla news
জয়পুরহাট জেলা প্রতিনিধি: রাম বাবু বর্মন

কালাইয়ে লক্ষ্মীপূজার মণ্ডপে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ


জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের নওনাপাড়া ও রাধানগর হিন্দুপাড়ায় লক্ষ্মীপূজা উদযাপন উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা মোঃ আব্দুল মান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ইব্রাহিম হোসেন, পুনট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনিসুর রহমান সরকার, সিনিয়র সহ-সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল মান্নান, জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও কালাই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান তালুকদার হিরো, পুনট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হান্নান এবং কালাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোঃ আনজুম আলী স্বপন।

সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বক্তব্যে তাঁরা আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীদের সমর্থন ও ভোট দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করতেই এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ