• ২০২৬ অক্টোবর ২৮, বুধবার, ১৪৩৩ কার্তিক ১২
  • সর্বশেষ আপডেট : ১১:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মহিলা ও শিশু’ নয়, এখন ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’।

  • প্রকাশিত ০১:১০ পূর্বাহ্ন বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
মহিলা ও শিশু’ নয়, এখন ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

‘

*মহিলা ও শিশু’ নয়, এখন ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’।*

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করেছে সরকার। নতুন নাম কার্যকর করে সোমবার (২৬ অক্টোবর) সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম অপরিবর্তিত রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে মন্ত্রণালয়ের বাংলা নাম হবে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম এ প্রজ্ঞাপন জারি করেন। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হওয়ায় সরকারি নথিপত্র ও দাপ্তরিক কার্যক্রমে নতুন নাম ব্যবহার করতে হবে।

এর আগে গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরবর্তী সময়ে প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হলো।

মন্ত্রণালয়টির ইংরেজি নাম ‘Ministry of Women and Children Affairs’ আগের মতোই থাকছে। প্রজ্ঞাপনে মন্ত্রণালয়ের দায়িত্ব ও কার্যক্রমে পরিবর্তনের কোনো উল্লেখ নেই। ফলে আপাতত পরিবর্তনটি সীমাবদ্ধ থাকছে মন্ত্রণালয়ের বাংলা দাপ্তরিক নামে।

নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা, উন্নয়ন ও কল্যাণে কাজ করে এ মন্ত্রণালয়। নাম পরিবর্তনের মধ্য দিয়ে এর বাংলা পরিচিতিতে নতুন সংযোজন ঘটল।

সর্বশেষ