• ২০২৬ অক্টোবর ২৮, বুধবার, ১৪৩৩ কার্তিক ১২
  • সর্বশেষ আপডেট : ১১:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ধর্মীয় অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার, ক্ষোভে বাড়িঘরে হামলা।*

  • প্রকাশিত ০১:১০ পূর্বাহ্ন বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
ধর্মীয় অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার, ক্ষোভে বাড়িঘরে হামলা।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*ধর্মীয় অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার, ক্ষোভে বাড়িঘরে হামলা।

রংপুরের পীরগঞ্জে সামাজিকভাবে যোগাযোগমাধ্যমে আল্লাহ ও পবিত্র কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশের অভিযোগে সৌরভ চন্দ্র মোহন্ত (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাঁর ও স্বজনদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ঘটনায় পৃথক মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চিকল বেলাই গ্রাম থেকে সৌরভকে গ্রেপ্তার করা হয়। তিনি পীরগঞ্জ সদর ইউনিয়নের চক করিম তেলিপাড়া গ্রামের বিশু চন্দ্র মোহন্তের ছেলে। গাজীপুরের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে সৌরভের ফেসবুক আইডি থেকে আল্লাহ ও পবিত্র কোরআন নিয়ে আপত্তিকর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। গত সোমবার (২৬ অক্টোবর) ভিডিওটি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় গ্রাম পুলিশ আমিনুল ইসলাম বাদী হয়ে পীরগঞ্জ থানায় ধর্ম অবমাননার অভিযোগে মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সৌরভকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

 *উত্তেজনার জেরে বাড়িঘরে ভাঙচুর* 

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সোমবার রাতে উত্তেজিত একদল লোক সৌরভ ও তাঁর স্বজনদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় তিনটি ঘরের বেড়া ভাঙচুর করা হয় এবং আসবাবপত্র তছনছ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় সৌরভের বাবা বিশু চন্দ্র মোহন্ত বাদী হয়ে পীরগঞ্জ থানায় পৃথক মামলা করেন। ওই মামলায় শফিকুল ইসলাম আরিফ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে দুই মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ