• ২০২৬ নভেম্বর ০১, রবিবার, ১৪৩৩ কার্তিক ১৬
  • সর্বশেষ আপডেট : ০১:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কালাইয়ে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

  • প্রকাশিত ০১:১১ পূর্বাহ্ন রবিবার, নভেম্বর ০১, ২০২৬
কালাইয়ে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২
Time Bangla news
স্টাফ রিপোর্টার আব্দুর রহিম

কালাইয়ে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

জয়পুরহাটের কালাই উপজেলায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নূর নবী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এনামুলসহ আরও দুজন আহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলার সোওলা নামক এলাকায় সড়কের পাশে ময়লার স্তূপের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মহাসড়কের ওই স্থানে একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রী নূর নবী (৫৫) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ইজিবাইকে থাকা এনামুলসহ আরও একজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

এদিকে, মহাসড়কে এমন মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং আহতদের সর্বশেষ শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সর্বশেষ