• ২০২৬ নভেম্বর ০৮, রবিবার, ১৪৩৩ কার্তিক ২৪
  • সর্বশেষ আপডেট : ০৯:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ, প্রতারকদের ফাঁদে না পড়ার *সতর্কবার্তা*।*

  • প্রকাশিত ০৯:১১ অপরাহ্ন রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ, প্রতারকদের ফাঁদে না পড়ার *সতর্কবার্তা*।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ, প্রতারকদের ফাঁদে না পড়ার *সতর্কবার্তা*।* 


 *উপশিরোনাম:* ১০ লাখ ঋণ ও ১০ লাখ অনুদানের সুযোগ ঘিরে প্রতারণার চেষ্টা, ঋণের নামে কাউকে টাকা লেনদেন না করার কঠোর সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের।

তরুণ উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের সুযোগ ঘিরে প্রতারণার আশঙ্কা তৈরি হয়েছে। ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে একটি অসাধু চক্র বিভিন্ন মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

 *কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে পরিচালিত ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে অর্থায়নের ব্যবস্থা করা হচ্ছে। এ কর্মসূচিতে একজন উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে ১০ লাখ টাকা ঋণ হিসেবে পরিশোধ করতে হবে, বাকি ১০ লাখ টাকা দেওয়া হবে অনুদান হিসেবে।* 

কর্মসূচির আওতায় গত ১ নভেম্বর থেকে দেশের ৫৬টি জেলায় আবেদন গ্রহণ শুরু হয়েছে। এর আগে গত অক্টোবর মাসে বাকি আট জেলায় আবেদন নেওয়া হয়।

তবে ঋণের সুযোগকে কাজে লাগিয়ে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কিছু অসাধু ব্যক্তি ঋণ নিশ্চিত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন মাধ্যমে অর্থ আদায়ের অপচেষ্টা চালাচ্ছে।

এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ‘উদ্যোগ’ কর্মসূচির সব কার্যক্রম স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে নির্ধারিত নিয়ম অনুসরণ করে পরিচালিত হচ্ছে। ঋণ পাওয়ার নিশ্চয়তা কিংবা আবেদন প্রক্রিয়া সহজ করে দেওয়ার কথা বলে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অর্থ দেওয়া যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ‘উদ্যোগ’ নামে বাংলাদেশ ব্যাংকের কোনো স্বতন্ত্র ফেসবুক পেজ বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক অফিসিয়াল চ্যানেল নেই। এ নামে ভুয়া পেজ বা অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টদের অনুরোধ করেছে, ঋণ পাওয়ার আশায় কোনো মধ্যস্থতাকারীকে অর্থ না দিতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকতে।

সর্বশেষ