• ২০২৬ নভেম্বর ০৮, রবিবার, ১৪৩৩ কার্তিক ২৪
  • সর্বশেষ আপডেট : ০৯:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেটে শাহজালাল জামেয়া মিরাবাজারের ৫০ বছর পূর্তি উদযাপনে প্রস্তুতি সভা

  • প্রকাশিত ০৯:১১ অপরাহ্ন রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
সিলেটে শাহজালাল জামেয়া মিরাবাজারের ৫০ বছর পূর্তি উদযাপনে প্রস্তুতি সভা
time bangla
সিলেট অফিস :

সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, মিরাবাজারের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাতে জামেয়া ক্যাম্পাসে আয়োজিত সভায় প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।

এ উপলক্ষে সকল ব্যাচের সাবেক শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ, ৫০ বছর পূর্তি উদযাপনের কমিটি গঠন, পুনর্মিলনী আয়োজন এবং বিভিন্ন প্রস্তুতিমূলক উদ্যোগ গ্রহণের বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের বর্তমান প্রিন্সিপাল মোহাম্মদ গোলাম রাব্বানী-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রিন্সিপাল অধ্যাপক আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপাধ্যক্ষ আব্দুস শাকুর।

উপস্থিত ছিলেন বর্তমান সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার, প্রাক্তন শিক্ষক এনামুল হক ও শহীদুল ইসলাম খান।

১৯৯৬ ব্যাচের শিক্ষার্থী ডা: মো: ফজলুল হক সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন ২০০১ ব্যাচের শিক্ষার্থী মো. রেজাউল হক দুলাল।

সভায় উপস্থিত ছিলেন জামেয়ার সাবেক শিক্ষার্থী আব্দুল ওয়াহিদ জাবেদ, এমদাদ আহমেদ সিদ্দিকী, হিফজুর রহমান খান, সৈয়দ জাহিদ উদ্দিন, ড. সুলতান আহমেদ টিপু, তারেক আহমদ খান, ডা. রেদওয়ানুর রহমান খান, নূরুল আলম, ড. ইমাদুর রহমান, মাহবুবুর রহমান চৌধুরী, মোহাম্মদ সহিদুল হক সোহেল, মুশফিক উস সামাদ চৌধুরী, রেদা মঈন আল হামিদ, সাইফুল ইসলাম শাকিল, মুহিবুর রহমান মুহিব, আনোয়ার হকওমর শরীফ নুমান, আবু নাসের, এরশাদুল হক মামুন, নিয়াজ আজিজুল করিম, আব্দুল মুনিম রুহেল, ইমরান হাসান লস্কর, আব্দুল কবির, ডা. হোসাইন আহমদ, জুনায়েদ কবির, আবু সায়েম, তাহমিম সুবহান বাবু, ডা. এম. এ. আউয়াল চৌধুরী আশিক, রুমেল, তানভীর, রুমন, খান তাইফুর, জাহেদ, রুমান, আরিফ, আদিব ও আসিফসহ বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা।

সভায় বক্তারা বলেন, শাহজালাল জামেয়া ইসলামিয়া শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং এটি অসংখ্য শিক্ষার্থীর শিক্ষা, নৈতিকতা ও আদর্শ গঠনের অন্যতম বাতিঘর। এ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ সেক্টরে দায়িত্ব পালন করছেন। দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নৈতিকতাসম্পন্ন, মেধাবী ও আদর্শ প্রজন্ম গড়ে তুলতে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

৫০ বছর পূর্তি অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ