• ২০২৬ নভেম্বর ১৩, শুক্রবার, ১৪৩৩ কার্তিক ২৯
  • সর্বশেষ আপডেট : ০৪:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কুষ্টিয়ায় দীর্ঘদিনের বিরোধ নিরসনে পুলিশিং কমিটির সম্প্রীতি সমাবেশ

  • প্রকাশিত ০৪:১১ অপরাহ্ন শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
কুষ্টিয়ায় দীর্ঘদিনের বিরোধ নিরসনে পুলিশিং কমিটির সম্প্রীতি সমাবেশ
Time Bangla news
তিতাস আহম্মেদ কুষ্টিয়া

কুষ্টিয়ায় দীর্ঘদিনের বিরোধ নিরসনে পুলিশিং কমিটির সম্প্রীতি সমাবেশ

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের রাজাপুর ও খয়েরপুর এলাকার দীর্ঘদিনের বিবদমান পরিস্থিতি নিরসনে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সদর থানা পুলিশিং কমিটির উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে রাজাপুর ও খয়েরপুর এলাকায় দীর্ঘদিন ধরে মান্নান মেম্বার-বকুল গ্রুপ এবং ইউসুফ মেম্বার-মেহেদী সমর্থকদের মধ্যে উত্তেজনা ও দফায় দফায় সংঘর্ষ চলছিল। এই বিরোধের জেরে গত ২৬ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় দুটি পৃথক হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে গত ২৬ সেপ্টেম্বর ভোরে চাপাইগাছি বিলের পাশে দুই পক্ষ সংঘর্ষের প্রস্তুতি নেওয়ার সময় বাড়ি থেকে বের হলে  হালিম সর্দার প্রতিপক্ষের ছোড়া ফালায় বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ওই ঘটনার পর এলাকায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে এবং মান্নান মেম্বার গ্রুপের লোকজন এলাকাছাড়া হন। এ ঘটনায় ২১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ এজাহারভুক্ত বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

​এলাকায় স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে বৃহস্পতিবার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেনের তত্ত্বাবধান ও সভাপতিত্বে সভায় পুলিশিং কমিটির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

​সভায় বক্তারা বলেন, অতীতে যা ঘটেছে তা কারো কাম্য ছিল না এবং সংঘটিত অপরাধের বিচার আইন ও আদালতের মাধ্যমেই হবে। তবে ভবিষ্যতে এলাকায় যেন আর কোনো বিশৃঙ্খলা বা সংঘাত না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষ ও স্থানীয় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ