• ২০২৬ নভেম্বর ১৩, শুক্রবার, ১৪৩৩ কার্তিক ২৯
  • সর্বশেষ আপডেট : ০৪:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

আজ কালজয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী

  • প্রকাশিত ০৪:১১ অপরাহ্ন শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
আজ কালজয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী
Time Bangla news
তিতাস আহম্মেদ কুষ্টিয়া

আজ কালজয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী 

বাংলা সাহিত্যের অমর কথা সাহিত্যিক ও কালজয়ী ঔপন্যাসিক মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী প্রতি বছর ১০ নভেম্বর পালিত হলেও, তাঁর জন্মস্থান কুষ্টিয়ার কুমারখালীর লাহিড়ীপাড়ায় এর মূল আবেদন ও জাঁকজমক দিন দিন হারিয়ে যাচ্ছে। একসময়ের প্রাণবন্ত সাত দিনব্যাপী গ্রামীণ মেলা, সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাষ্ট্রীয় পর্যায়ের বিশিষ্টজনদের উপস্থিতি এখন অনেকটাই সীমাবদ্ধ এবং আনুষ্ঠানিকতার বৃত্তে বন্দী হয়ে পড়েছে।  

দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা, সুধীজন ও দর্শনার্থীরা মীর মশাররফ হোসেনের জন্মভিটায় স্মৃতিকমপ্লেক্স, আধুনিক জাদুঘর কিংবা সমৃদ্ধ লাইব্রেরি গড়ে তোলার দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়িত হয়নি। ফলে জন্মভিটা সংরক্ষণ এবং এই সাহিত্যিককে যথাযথ মূল্যায়নের অভাবে স্থানীয়দের মাঝে তীব্র হতাশা বিরাজ করছে।

​ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী বলেন, মীর মশাররফ হোসেনকে শুধু বাঙালি মুসলমানের সাহিত্যিক হিসেবে দেখার সুযোগ নেই, তিনি বাংলা সাহিত্যের প্রেক্ষাপটে অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক। অথচ তাঁর সাহিত্যিক অবদান নিয়ে চর্চা ও আগ্রহ প্রত্যাশিত মাত্রায় নেই। তিনি আরও উল্লেখ করেন, উনবিংশ শতাব্দীতে বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর বা মধুসূদনের মতো মীর মশাররফ হোসেনও অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাঁর সম্পর্কে মানুষ খুব বেশি জানে না। 'বিষাদ-সিন্ধু', 'জমীদার দর্পণ', 'উদাসীন পথিকের মনের কথা'র মতো কালজয়ী সাহিত্যকর্ম উপহার দিলেও তাঁর জন্মভিটায় আজও কাঙ্ক্ষিত উন্নয়ন বা সুব্যবস্থা হয়নি।  

শিক্ষার্থীরা ও স্থানীয় সাধারণ বাসিন্দারা বলেন , মীর মশাররফ হোসেন শুধু কুষ্টিয়ার নন, সমগ্র বাংলাদেশের এবং বাংলা ভাষাভাষী মানুষের সম্পদ। অথচ তাঁর জন্মভিটায় সরকারি বা রাষ্ট্রীয় পর্যায়ে বড় কোনো উদ্যোগ না থাকায় নতুন প্রজন্ম এই মহান সাহিত্যিক সম্পর্কে সেভাবে জানতে পারছে না।  

​মীর মশাররফ হোসেনের জন্মভিটাকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ স্মৃতিকমপ্লেক্স ও আধুনিক জাদুঘর প্রতিষ্ঠা করা হোক।  

​একটি সমৃদ্ধ লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র স্থাপন করা অত্যন্ত জরুরি।  

​শুধু জন্ম ও মৃত্যুবার্ষিকীতে সীমিত আনুষ্ঠানিকতা নয়, বরং বছরব্যাপী নিয়মিত সাহিত্য সম্মেলন, নাট্যোৎসব এবং নতুন প্রজন্মের জন্য পাঠচক্রের পরিবেশ তৈরি করতে হবে।

​বাংলার কথা সাহিত্যের এই দিকপালের জন্মভিটা রক্ষা এবং তাঁর সাহিত্যকীতি নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে দ্রুত বাস্তবমুখী ও কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও বিশিষ্টজনেরা।

সর্বশেষ