• ২০২৬ নভেম্বর ১৪, শনিবার, ১৪৩৩ কার্তিক ৩০
  • সর্বশেষ আপডেট : ০২:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যের কাছেই ১০ হাজার ইয়াবা!

  • প্রকাশিত ০২:১১ অপরাহ্ন শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যের কাছেই ১০ হাজার ইয়াবা!
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যের কাছেই ১০ হাজার ইয়াবা!* 


 *উপশিরোনাম:* ১০ হাজার ইয়াবাসহ ডিএনসির সদস্য গ্রেপ্তার, পরিবহনে ব্যবহৃত গাড়ি জব্দ; মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে থেকেও ইয়াবা বহনের অভিযোগ। 

মাদকবিরোধী অভিযানে দায়িত্বপ্রাপ্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যের কাছ থেকেই উদ্ধার হয়েছে ১০ হাজার ইয়াবা বড়ি। চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে হাসিবুর রহমান (৩৯) নামে ওই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের হার্ডজিপ গাড়িও জব্দ করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা পৌনে ২টার দিকে নগরের কর্ণফুলী থানার শিকলবাহা চরফরিদ এলাকায় ফসিল সিএনজি ফিলিং স্টেশনের পাশে সৈয়দ স্টোরের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশের (বন্দর) একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (বন্দর) বিভাগের পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী। এ সময় হাসিবুর রহমানের হেফাজত থেকে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হাসিবুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত। ইয়াবা পরিবহনে ব্যবহৃত ঢাকা-মেট্রো-ঘ ১৮-১৩১৭ নম্বরের গাড়িটিও জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় হাসিবুর রহমানের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সর্বশেষ