• ২০২৬ Jun ১০, বুধবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ২৭
  • সর্বশেষ আপডেট : ০৬:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মতিউর রহমানের মোরালটি কেন ভাঙ্গা হলো? আসল রহস্য কি?

  • প্রকাশিত ০৫:০৬ অপরাহ্ন বুধবার, Jun ১০, ২০২৬
মতিউর রহমানের মোরালটি কেন ভাঙ্গা হলো? আসল রহস্য কি?
File
নরসিংদী জেলা আখতারুজ্জামান বাবু জেলা প্রতিনিধি

ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেন প্রকল্পের আওতায় ভাঙ্গা পড়েছে বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের নামে তৈরী জেলার একমাত্র মোড়ালটি। নরসিংদীর রায়পুরা উপজেলার মতিউর নগরে অবস্থিত মোড়ালটি গত মঙ্গলবার (২০ জানুয়ারী)  সরিয়ে নিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর এবং ৬ লেন প্রকল্পে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান। সড়ক নির্মাণ কাজ শেষে পুরোপুরি বর্তমান মোড়ালের আদলে মহাসড়কের পাশে পুন:স্থাপন করা হবে। তবে এটি সরিয়ে নেয়ার পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একটি মহল এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। যা নেটিজনদের মাঝে বৈরী প্রভাব ফেলছে।

স্থানীয় এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরেই জেলা পরিষদের অর্থায়নে নির্মিত এই মোড়ালটি এলাকার নিদর্শন হিসেবে পরিচিত। তবে ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নিত করার ফলে এটি ভেঙ্গে ফেলা হয়েছে। কর্তৃপক্ষ বলছে এটি সড়ক নির্মাণের পর পূনরায় স্থাপন করা হবে বলে প্রতিশ্রুতি দেয়া হয়েছে।।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানিয়েছেন, ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেন প্রকল্পের জন্য মতিউর রহমানের মোড়ালটি ভেঙ্গে ফেলা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টজনরা বিষয়টি অবগত আছে। জেলা সড়ক বিভাগ জানিয়েছে তাদের অর্থায়নে এটি ঠিক একই নকশায় সড়কের পাশেই নির্মাণের পরিকল্পনা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল এটিকে ভিন্নভাবে উপস্থাপন করছে।

সর্বশেষ