বগুড়ায় আ. লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে ‘বগুড়া জেলা আওয়ামী লীগ’ নামের একটি ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের একটি ছবিও প্রকাশ করা হয়েছে। তবে ঠিক কখন পতাকা উত্তোলন করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি।
পোস্টে দাবি করা হয়, জেলা কার্যালয় প্রাঙ্গণে দলীয় নেতা-কর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেছেন এবং তাদের সাংগঠনিক কার্যক্রম দমিয়ে রাখা যাবে না।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং ঘটনাটি সম্পর্কে অবগত নন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রথম দফায় বগুড়া জেলা বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই বছরের ৫ আগস্ট সেখানে আবারও আগুন দেওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে ভবনটি ভেঙে ফেলা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তবে ভবনের নিচতলায় থাকা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কার্যালয়ের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
মতামত দিন