• ২০২৬ ফেব্রুয়ারী ১৯, বৃহস্পতিবার, ১৪৩২ ফাল্গুন ৭
  • সর্বশেষ আপডেট : ০৯:০২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার রামু থানা পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাহস আটক - ১

  • প্রকাশিত ০৯:০২ অপরাহ্ন বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৬
কক্সবাজার রামু থানা পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাহস আটক - ১
File
মতিউল ইসলাম (মতি)

কক্সবাজার রামু থানা পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাহস আটক - ১


মতিউল ইসলাম (কক্সবাজার) 


কক্সবাজার রামু থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০,০০০ (সত্তর হাজার) পিস ইয়াবা উদ্ধার ও এক মাদক ব্যবসায়ী আটক।

গত ১৮/০২/২০২৬ খ্রি. তারিখ বিকাল অনুমান ১৭:৩০ ঘটিকায় রামু থানা পুলিশের একটি আভিযানিক দল রামু থানা এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে , রামু থানার মামলা নং- ৩৬/১২৮, তারিখ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১/২৬(১) এর ২নং এজাহারনামীয় পলাতক আসামী আব্দুল্লাহ প্রকাশ কালা বদা (৩০), পিতা- জাফর আলম, সাং- পূর্ব ধেচুয়াপালং, মাদ্রাসাপাড়া, খুনিয়াপালং ইউপি, থানা- রামু, জেলা- কক্সবাজার তার বোন আয়েশা বেগম (৩৬)-এর সহিত পরস্পর যোগসাজশে বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট মজুদ করে রেখেছে।


উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে রামু থানা পুলিশের আভিযানিক দল খুনিয়াপালং ইউপির ছাদিরকাটা এলাকায় জিয়াউর রহমানের বসতবাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করা করে । তল্লাশীকালে বসতঘরের উত্তর পাশে মুরগির খোঁয়ালের ভিতরে লুকায়িত অবস্থায় একটি সাদা পলিথিনের প্যাকেট হতে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং বসতঘরের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের শুকনো পাতার নিচে একটি স্পোর্টস ব্যাগের ভিতরে সাদা পলিথিনে মোড়ানো ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সর্বমোট ৭০,০০০ (সত্তর হাজার) পিস ইয়াবা ট্যাবলেট স্থানীয় সাক্ষী ও অন্যান্য লোকজনের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করে পুলিশ।


গ্রেফতারকৃত আসামী হলেন,

১। আয়েশা বেগম (৩৬), পিতা- জাফর আলম, মাতা- তৈয়বা বেগম, স্বামী- জিয়াউর রহমান, সাং- ছাদিরকাটা, জিয়াউর রহমানের বাড়ি, ৫নং ওয়ার্ড, খুনিয়াপালং ইউপি, থানা- রামু, জেলা- কক্সবাজার।

সর্বশেষ