• ২০২৬ ফেব্রুয়ারী ২২, রবিবার, ১৪৩২ ফাল্গুন ৯
  • সর্বশেষ আপডেট : ০৩:০২ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মাদক সহযোগে আটক অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

  • প্রকাশিত ০৩:০২ পূর্বাহ্ন রবিবার, ফেব্রুয়ারী ২২, ২০২৬
মাদক সহযোগে আটক অভিনেত্রী মেহজাবীন চৌধুরী
সংগৃহীত ছবি
বিশেষ প্রতিনিধি

দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে ঘিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।

বিদেশ থেকে ফেরার পথে অবৈধভাবে ১৪ বোতল মদ বহনের দায়ে আটক হলেও, কোনো আইনি ব্যবস্থা ছাড়াই রহস্যজনকভাবে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে।

জানা গেছে, গত বছরের ১৭ আগস্ট ব্যাংকক থেকে বিএস-২১৮ ফ্লাইটে ঢাকা ফেরেন মেহজাবীন চৌধুরী। তার সঙ্গে ছিলেন স্বামী ও নির্মাতা আদনান আল রাজীব এবং পরিচালক শঙ্খ দাসগুপ্ত। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় কাস্টমস তল্লাশিতে তাদের লাগেজ থেকে ১৪ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য এভাবে মদ বহন সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

এ ঘটনায় জব্দকৃত পণ্যের বিপরীতে ডি শিফটের রেভিনিউ অফিসার মো. মোতাকাব্বির আলী একটি আটক রশিদ (নং-ডিসিএইচ-ডিই-২০২৫০৮১৫২০) প্রস্তুত করেন।

নিয়ম অনুযায়ী বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করে মামলা হওয়ার কথা থাকলেও, রহস্যজনক কারণে তাদের কেবল মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে বিস্ময়কর তথ্য হলো, মেহজাবীনের থেকে কোনো মুচলেকাও নেওয়া হয়নি।

আটককারী কর্মকর্তা মো. মোতাকাব্বির আলী জানান, তিনি নিয়ম অনুযায়ী মালামাল জব্দ করে সংশ্লিষ্ট শাখায় পাঠিয়েছিলেন, কিন্তু পরবর্তী ‘অদৃশ্য’ সমঝোতা নিয়ে তিনি অবগত নন। এমনকি তাদের প্রটোকল দিতে আসা দুই অ্যাভিয়েশন সিকিউরিটি কর্মকর্তাও দায় এড়াতে লিখিত মুচলেকা দিয়েছেন।

সর্বশেষ