• ২০২৬ Jun ২০, শনিবার, ১৪৩৩ আষাঢ় ৫
  • সর্বশেষ আপডেট : ১০:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

১৯ মাস পর শাজাহানপুর আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

  • প্রকাশিত ১২:০৬ পূর্বাহ্ন শনিবার, Jun ২০, ২০২৬
১৯ মাস পর শাজাহানপুর আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
File
সাবিক ওমর রাজশাহী অঞ্চল:

১৯ মাস পর শাজাহানপুর আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন



দীর্ঘ ১৯ মাস পর বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ে উপস্থিত হয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম পুনরায় শুরু করেন।

উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী ইমাম ইনোকি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, বিভিন্ন মামলার কারণে অনেক নেতাকর্মী আত্মগোপনে থাকলেও তারা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত আছেন এবং তাদের মনোবল অটুট রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ-কে নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করা সম্ভব নয় বলে তিনি মনে করেন। একই সঙ্গে তিনি বলেন, রাজনীতি করা প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার।

এদিকে, পতাকা উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

সর্বশেষ