• ২০২৬ অক্টোবর ১০, শনিবার, ১৪৩৩ আশ্বিন ২৫
  • সর্বশেষ আপডেট : ০৮:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কালাইয়ে অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের স্বাগত ও শুভেচ্ছা অনুষ্ঠান ১০ অক্টোবর

  • প্রকাশিত ০৮:১০ অপরাহ্ন শনিবার, অক্টোবর ১০, ২০২৬
কালাইয়ে অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের স্বাগত ও শুভেচ্ছা অনুষ্ঠান ১০ অক্টোবর
Time Bangla news
স্টাফ রিপোর্টার আব্দুর রহিম

কালাইয়ে অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের স্বাগত ও শুভেচ্ছা অনুষ্ঠান ১০ অক্টোবর

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি

জয়পুরহাটের কালাইয়ে কালাই অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে স্বাগত ও শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর ২০২৬) কালাই অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল বারী এমপির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রতিমন্ত্রীর সহধর্মিণী মিসেস নাজমা আরা বারী, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ইব্রাহিম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মওদুদ আলম সরকার এবং কালাই পৌর বিএনপির আহ্বায়ক মোঃ সাজ্জাদুর রহমান তালুকদার সোহেলের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা রয়েছে কালাই অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ গাউছুল আজমের। অনুষ্ঠানটি সঞ্চালনা করার কথা রয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদের।

বিদ্যালয়টি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। এ ধরনের উদ্যোগের মাধ্যমে অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং তাদের স্বাভাবিক বিকাশে সহায়ক পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সর্বশেষ