আশেকপুরে জামায়াতের ইফতার সমাবেশে ঐক্য ও নৈতিকতার আহ্বান
বগুড়ার শাজাহানপুর উপজেলা-র আশেকপুর ইউনিয়ন শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক ইফতার সমাবেশের আয়োজন করেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলার রানীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আশেকপুর ইউনিয়ন জামায়াতের আমীর নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। তিনি রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের আহ্বান জানান এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
ইউনিয়ন সেক্রেটারি জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বাসেত, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল, উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যাপক কাওসার আলী, কর্মপরিষদ সদস্য মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, মাওলানা আব্দুর রশিদ এবং জেলা ইউনিট সদস্য মাওলানা আবু বকর সিদ্দিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে ন্যায়, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
মতামত দিন