• ২০২৬ Jun ২১, রবিবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ০৪:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার জ্বালানি সংকটে পেট্রোল পাম্পে হাহাকার দুর্ভোগে জনজীবন

  • প্রকাশিত ০৫:০৬ অপরাহ্ন রবিবার, Jun ২১, ২০২৬
কক্সবাজার জ্বালানি সংকটে পেট্রোল পাম্পে হাহাকার দুর্ভোগে জনজীবন
File
মতিউল ইসলাম (মতি)

কক্সবাজার জ্বালানি সংকটে পেট্রোল পাম্পে হাহাকার দুর্ভোগে জনজীবন


জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় কক্সবাজার  আশপাশের উপজেলার  পেট্রোল পাম্পগুলোতে তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা ও দীর্ঘ লাইন। সীমিত সরবরাহের কারণে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক গাড়িচালক তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে পরিবহন খাতের পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলেও দেখা দিয়েছে ভোগান্তি।

সরেজমিনে দেখা যায়, শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে সকাল থেকেই মোটরসাইকেল, সিএনজি ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি। কেউ কেউ তেল পাওয়ার আশায় কয়েক ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। কিন্তু সরবরাহ কম থাকায় অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

স্থানীয় মোটরসাইকেল চালক শাহজাহান বলেন, “সকালে এসে লাইনে দাঁড়িয়েছি। প্রায় দুই ঘণ্টা হয়ে গেছে, এখনো তেল পাইনি। কাজকর্ম সব বন্ধ হয়ে যাচ্ছে।”

মনসুর সিএনজি চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “দিন এনে দিন খাই। তেল না পেলে গাড়ি চালাবো কীভাবে? সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকলে পরিবার চালানো কঠিন হয়ে যায়।”

সর্বশেষ