• ২০২৬ Jun ২১, রবিবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ০৪:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শেরপুর উপজেলা হাসপাতাল ইউনিটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা

  • প্রকাশিত ০৫:০৬ অপরাহ্ন রবিবার, Jun ২১, ২০২৬
শেরপুর উপজেলা হাসপাতাল ইউনিটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা
File
সাবিক ওমর রাজশাহী অঞ্চল:

শেরপুর উপজেলা হাসপাতাল ইউনিটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা


পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়ার শেরপুর উপজেলা হাসপাতাল ইউনিট শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৯ মার্চ) বিকেল ৫টায় শেরপুর উপজেলার একটি স্থানীয় মিলনায়তনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সংগঠনের ইউনিট সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ।


সংগঠনের ইউনিট সেক্রেটারি রিপন মাহমুদের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান।


এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা শ্রমিক নেতা হোসাইন আহমেদ আকাশ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি জুবায়ের আহমেদ নাহিদসহ সংগঠনের নেতাকর্মীরা।


অনুষ্ঠানে বক্তারা মাহে রমজানের শিক্ষা অনুসরণ করে শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

সর্বশেষ