• ২০২৬ Jun ২১, রবিবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ০৩:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বগুড়ায় কৃষকের নিকট জোরপূর্বক চাঁদা আদায় স্বেচ্ছাসেবক দল নেতাদের

  • প্রকাশিত ০৩:০৬ অপরাহ্ন রবিবার, Jun ২১, ২০২৬
বগুড়ায় কৃষকের নিকট জোরপূর্বক চাঁদা আদায় স্বেচ্ছাসেবক দল নেতাদের
File
সাবিক ওমর রাজশাহী অঞ্চল:

বগুড়ায় কৃষকের নিকট জোরপূর্বক চাঁদা আদায় স্বেচ্ছাসেবক দল নেতাদের

বগুড়ার শাজাহানপুর উপজেলায় আলু চাষিদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে । চাঁদাবাজির ঘটনায় ঘটনাস্থল থেকে পালিয়ে কোন মত রক্ষা পায় তারা। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ তিন  তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বীরগ্রাম বাসস্ট্যান্ডে সড়কের উপর ঘটনাটি ঘটে। 

অভিযোগকারী কৃষক মেহেদী হাবীব আব্বাসী (৪৮) অভিযোগে উল্লেখ করেন, গত প্রায় ১৬ দিন ধরে খরনা ইউনিয়নের বিভিন্ন রাস্তা ও এলাকায় আলু চাষিরা আলু হিমাগারে নেওয়ার সময় তাদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা দাবি করা হচ্ছে। গত ৮ মার্চ সন্ধ্যা ৭টার দিকে তিনি নিজ বাড়ি থেকে আলু হিমাগারে নিয়ে যাওয়ার পথে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম স্ট্যান্ড এলাকায় রাজশাহী-বগুড়া মহাসড়কে পৌঁছালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোমিন ও শহীদ সহ কয়েকজন  তার আলুবাহী গাড়ির পথরোধ করে। এ সময় তারা বস্তা প্রতি ২০ টাকা করে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং চাঁদা না দিলে আলু হিমাগারে নিতে দেবে না বলে হুমকি দেয়। এমনকি তাকে তুলে নেওয়ার হুমকি দিয়ে প্রাণনাশের ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

বীরগ্রাম বাসস্ট্যান্ডে উপস্থিত স্থানীয় জনতা চাঁদাবাজির কর্মকাণ্ড দেখে স্বেচ্ছাসেবক দলের নেতাদের ধাওয়া করে। তখন তারা পালিয়ে কোন মত জীবন রক্ষা করেন। 

এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোথাও চাঁদাবাজি করতে যাইনি আমার নামে বিভ্রান্তকর তথ্য ছাড়ানো হচ্ছে। 

তবে স্থানীয় প্রত্যক্ষদর্শী, তাজনুর ইসলাম জাহাঙ্গীর আলম আপেল সহ অনেকে জানান, কৃষকের কাছে চাঁদা না পেয়ে যখন জোর করে ওই কৃষককে অপহরণের চেষ্টা করছিল তখন আমরা বিষয়টি প্রতিবাদ করি। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্বেচ্ছাসেবক দলের তিন নেতা। 

শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, স্থানীয় এক কৃষক চাঁদাবাজির অভিযোগ দিয়েছেন। ব্যবস্থা নেওয়া হবে। 

এ বিষয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান বলেন, খানা আদায় হতে যেখানে কেনাবেচা হবে। সড়কে চাঁদা তোলা সম্পূর্ণ অবৈধ। আর যারা চাঁদা তুলেছে তারা ইজারাদার নয়।

সর্বশেষ