• ২০২৬ Jun ১০, বুধবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ২৭
  • সর্বশেষ আপডেট : ০৮:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

Shilpa shetty: পর্ন-কাণ্ডে এ বার জিজ্ঞাসাবাদ শিল্পাকে, বয়ান রেকর্ড হল রাজ-পত্নীর

  • প্রকাশিত ০৯:০৬ অপরাহ্ন বুধবার, Jun ১০, ২০২৬
Shilpa shetty: পর্ন-কাণ্ডে এ বার জিজ্ঞাসাবাদ শিল্পাকে, বয়ান রেকর্ড হল রাজ-পত্নীর
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক

পর্ন-কাণ্ডে অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রার বয়ান রেকর্ড করল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। স্বামী রাজ কুন্দ্রার পর্নোগ্রাফির ব্যবসা সম্পর্কে তিনি কিছু জানতেন কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। পর্নো ছবি মামলায় স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তার হওয়ার পর থেকে অভিনেত্রী শিল্পা শেঠি নানাভাবে ট্রল হচ্ছেন। অশ্লীল ভিডিও বানিয়ে আর তা বিশেষ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শিল্পার স্বামী রাজকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার পর শিল্পার জীবনে ঝড় বয়ে যাচ্ছে। নানাভাবে সমালোচনার শিকার হচ্ছেন এই বলিউড অভিনেত্রী। এমনকি খবর ছিল যে তাঁকে সমন পাঠাতে পারে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা।

রাজ কুন্দ্রার ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এর ডিরেক্টরদের মধ্যে শিল্পা একজন। কিন্তু তদন্ত চলছে শুধুমাত্র ‘কেনরিন’ নামে একটি সংস্থা নিয়ে। জানা গিয়েছে, এই সংস্থার হাতেই ছিল ‘হটশটস’ অ্যাপের মালিকানা। এই অ্যাপের মাধ্যমেই রাজ তাঁর তৈরি ছবিগুলো দেখাতেন। শিল্পার বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ না থাকলেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে। সূত্রের খবর, অপরাধ দমন শাখার আধিকারিকরা তাঁর বাড়িতে গিয়ে পৌঁছলে বয়ান দিতে রাজি হন শিল্পা।

জানা গিয়েছে, ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এ ডিরেক্টর হিসেবে শিল্পা কত দিন ধরে কাজ করছেন, সে বিষয়েও প্রশ্ন করা হয়েছে। ‘হটশটস’ অ্যাপের মালিকানা ‘কেনরিন’-এর হাতে থাকলেও ভিডিয়ো তৈরি থেকে ব্যবসার হিসাবরক্ষণ সবই নাকি হতো এই ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এর মাধ্যমেই।

সর্বশেষ