• ২০২৬ Jul ২৫, শনিবার, ১৪৩৩ শ্রাবণ ১০
  • সর্বশেষ আপডেট : ০৯:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দিনাজপুরে শেলটেক গ্রুপের দেড় হাজার কোটি টাকার মেগা বিনিয়োগ

  • প্রকাশিত ০৯:০৭ অপরাহ্ন শনিবার, Jul ২৫, ২০২৬
দিনাজপুরে শেলটেক গ্রুপের দেড় হাজার কোটি টাকার মেগা বিনিয়োগ
File
মোঃ সাখাওয়াত হোসেন - স্পেশাল প্রতিনিধি।

দিনাজপুরে শেলটেক গ্রুপের দেড় হাজার কোটি টাকার মেগা বিনিয়োগ


দিনাজপুরের পার্বতীপুরে শেলটেক গ্রুপের দেড় হাজার কোটি টাকার বিনিয়োগ

দিনাজপুরের পার্বতীপুরে প্রক্রিয়াজাত খাদ্য, আবাসন, বস্ত্র ও নির্মাণ খাতে মোট ১,৫০৪ কোটি টাকা বিনিয়োগ করছে শেলটেক গ্রুপ। এর মধ্যে প্রক্রিয়াজাত খাদ্য খাতে ৪০০ কোটি টাকা বিনিয়োগে বাংলাদেশ-স্পেনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত স্পেন বাংলাদেশ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ইতোমধ্যে ক্যানজাত ভুট্টা রপ্তানি শুরু করেছে।

প্রথম চালানে স্পেন, ইতালি ও পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশে ২০০ কনটেইনার ক্যানজাত ভুট্টা রপ্তানি করা হচ্ছে, যার মূল্য প্রায় ৬০ লাখ ডলার (৭৩ কোটি ২০ লাখ টাকা)।

বর্তমানে প্রতিষ্ঠানটির সঙ্গে ৪ হাজার চুক্তিভিত্তিক কৃষক উচ্চ ফলনশীল ভুট্টা চাষ করছেন। ভবিষ্যতে এ সংখ্যা ৪০ হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ভুট্টার পাশাপাশি আনারস, আম, ফলের ককটেল ও শুকনা ফল প্রক্রিয়াজাত করে ইউরোপের বাজারে রপ্তানি করা হবে।

শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ জানান, স্পেনের সেলেরিও গ্রুপ প্রযুক্তিগত সহায়তা ও আন্তর্জাতিক বিপণনের দায়িত্ব পালন করছে। ২০২৮ সালের মধ্যে কারখানাটির বার্ষিক ২০ কোটি ডলার মূল্যের প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানির সক্ষমতা অর্জনের লক্ষ্য রয়েছে।

সর্বশেষ