• ২০২৬ Jun ১১, বৃহস্পতিবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ২৮
  • সর্বশেষ আপডেট : ১২:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর খুনের রহস্য উদঘাটন হয়েছে ।১২ জনের গ্রুপ হত‍্যাকান্র‍্যাড জড়িত আছেন ঃ র‍্যাব

  • প্রকাশিত ০৫:০৬ অপরাহ্ন বৃহস্পতিবার, Jun ১১, ২০২৬
কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর খুনের রহস্য উদঘাটন হয়েছে ।১২ জনের গ্রুপ হত‍্যাকান্র‍্যাড জড়িত আছেন  ঃ  র‍্যাব
কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর ছবি সংগৃহীত
বিশেষ প্রতিনিধি

রহস‍্য ঘেরা কাস্টমস কর্মকর্তা  হত্যাকাণ্ডের ৪৮ ঘন্টার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাব আভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে আর জড়িত আছে ৯ জন মোট ১২ জনের গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে । ১২ জনের মধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব বাকী মুল হত্যাকারী সহ ৯ জন গ্রেফতারের অপেক্ষায় রয়েছে বলে সুত্রে জানা গেছে । আজ রাতে হত্যা কাণ্ডের প্রধান অভিযুক্ত সহ বাকিদের গ্রেফতার করা হবে বলে আশাবাদী আইনশৃঙ্খলা বাহিনী । আজকে রাতে গ্রেপ্তারের পর আগামীকাল সকাল ১১ টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাব সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছেন সুত্র মারফত । আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন সব কিছু জানা যাবে হত‍্যাকান্ডের । হত্যা কাণ্ডটি নিছক একটি ছিনতাই ঘটনা চক্রের অংশ হিসেবে নয় এটিও একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের অংশ বলে ধারণা করা হচ্ছে ।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি হাড়াতলী এলাকার ফুটপাতে পড়ে থাকা নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৪) মৃত্যু রহস্য উদঘাটনে ৩ ছিনতাইকারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসা চালাচ্ছে র‍্যাব।

পুলিশ বলছে, মাথার পেছনে জখমসহ আঘাতের চিহ্ন সড়ক দুর্ঘটনার সন্দেহকে প্রকট করে। তবে তিনি বাস থেকে মহাসড়কের কুমিল্লার প্রবেশমুখ পদুয়ার বাজার বিশ্বরোডে না নেমে কেন আরও ৪ কিলোমিটার দূরে কোটবাড়ি হাড়াতলী এলাকায় গেলেন। কারা নিয়ে গেল, কেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত চালাচ্ছে পুলিশ। পুলিশ বলছে এর উত্তর খুঁজে পেলে মৃত্যু সম্পর্কে সব জানা যাবে।

নিহত বুলেট বৈরাগী ৪১তম বিসিএস নন-ক্যাডার কর্মকর্তা কুমিল্লা কাস্টমসের বিবির বাজার স্থল বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। তিনি পরিবার নিয়ে থাকতেন রাজাগঞ্জ পানপট্টি এলাকার ভুইয়া হেরিটেজ নামে ভাড়া বাসায়। গত শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি রোড এলাকার একটি হোটেলের সামনের ফুটপাত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাত ২টা ২৫ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে ফিরে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় এসে শেষবার পরিবারের সঙ্গে কথা বলেন বুলেট। এরপরই তার মোবাইল ফোনটি দুর্বৃত্তদের নিয়ন্ত্রণে চলে যায়। ভোর সাড়ে ৫টা পর্যন্ত তার মোবাইলের লোকেশন সদর দক্ষিণের চৌয়ারা এলাকায় দেখা গেছে। ধারণা করা হচ্ছে, টাকা-পয়সা, ক্যামেরা ও মূল্যবান মালামাল লুট করার পর তাকে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে যায় ছিনতাইকারীরা।

র‍্যাব-১১, কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম রোববার রাতে  গণমাধ্যমকে জানান, কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যার রহস্য বের করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে সোমবার সকালে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে প্রকাশ করা হবে।

এদিকে মামলার ছায়া তদন্তে র‍্যাবের পাশাপাশি ডিবি, সিআইডি ও পিবিআই কাজ করছে। পুলিশের পক্ষ থেকেও আসামিদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে।

নিহত বুলেট বৈরাগীর বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। দেড় বছর আগে চাকরিতে যোগ দেওয়া এই মেধাবী কর্মকর্তার মৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় নিহতের মা নীলিমা বৈরাগী বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সর্বশেষ